Oppo A54 পাওয়ারফুল ব্যাটারি ও দুর্দান্ত সেলফি ক্যামেরা সহ লঞ্চ হলো জেনে নিন খুটিনাটি সব কিছু



Oppo A54  ফোনটি আজ প্রতিবেশি দেশ  ভারতে লঞ্চ হয়েছে। একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে আজ ফোনটিকে ভারতে আনা হয়েছে।্ইেএর আগে ফোনটি গত মাসে ইন্দোনেশিয়া লঞ্চ হয়েছিল। অপ্পো এ৫৪ ফোনে আছে IPX4 ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন, পাঞ্চ হোল ডিসপ্লে,  মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৩ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা।

Oppo A54 এর দাম ও লভ্যতা

Oppo A54 এর ভারতে দাম  ধরা হয়েছে ১৩,৪৯০ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। আবার এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম যথাক্রমে ১৪,৪৯০ টাকা ও ১৫,৪৯০ টাকা।

আগামীকাল থেকে Oppo A54 এর সেল শুরু হবে। ই-কমার্স সাইট Flipkart ছাড়াও অফলাইনে রিটেল স্টোর থেকে ফোনটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে HDFC ব্যাংকের কার্ডধারীরা অতিরিক্ত ১,০০০ টাকা ছাড় পাবেন।

স্পেসিফিকেশন:

Oppo A54  ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস কাস্টম স্কিনে চলে। এই ফোনে আছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫১ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০ পিক্সেল) আইপিএস এলসিডি। এই ডিসপ্লের স্ক্রিন টু বডি ৮৯.২ শতাংশ, পিক্সেল ডেনসিটি ২৬৯ পিপিআই। আবার ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অবস্থিত। এই ফোনে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে ৬ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ক্যামেরা:
Oppo A54 ফোনের পিছনে  দেয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ।  ক্যামেরাগুলি হল  যথাক্রমে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স।

ব্যাটারি: 

ফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। চাজিংয়ের জন্য এই ফোনে পাওয়া যাবে ইউএসবি টাইপ সি পোর্ট। এর ওজন ১৯২ গ্রাম।

Post a Comment

0 Comments